শরীয়তপুরে স্ত্রীর হাতে প্রবাসী স্বামী খুন: ড্রামে ও ফ্রিজে মিলল মরদেহের খণ্ডিত অংশ


শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পারিবারিক বিবাদের জেরে মালয়েশিয়া প্রবাসী জিয়া সরদারকে (৪০) লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী আসমা আক্তারের বিরুদ্ধে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হত্যাকাণ্ডের পর অপরাধ আড়াল করতে আসমা তার স্বামীর মরদেহ কয়েকটি টুকরো করেন। এরপর কিছু অংশ ড্রামে এবং কিছু অংশ ফ্রিজে লুকিয়ে রাখেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসমাকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসমা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ শরীয়তপুর সদর উপজেলার আটং বৃক্ষতলা এবং নড়িয়া উপজেলার পদ্মা নদীর তীর থেকে খণ্ডিত মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে। আসমা দাবি করেছেন, আত্মরক্ষার তাগিদেই তিনি স্বামীর ওপর আঘাত করেছিলেন। ঘটনার সাথে অন্য কোনো বিষয় বা কারো সম্পৃক্ততা আছে কি না, তা নিয়ে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।



শরীয়তপুর সদর প্রতিনিধি

নবীনতর পূর্বতন